অষ্টম অধ্যায়: মানব শারীরতত্ত্ব: সমন্বয় ও নিয়ন্ত্রণ
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :
১। মানুষের অক্ষিগোলকের স্তর কয়টি? (সকল বোর্ড - ২০১৮) (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর:
(গ) ৩
২। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? (ঢাকা বোর্ড-২০১৭) (ক) সেরেবেলাম (খ) সেরেব্রাম (গ) থ্যালামাস (ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর:
(খ) সেরেব্রাম
৩। নিচের কোন করোটিক স্নায়ু মাথা ও কাধের সঞ্চালনে ভূমিকা পালন করে? (ঢাকা বোর্ড-২০১৭) (ক) অকুলোমোটর (খ) ট্রাইজেমিনাল (গ) স্পাইনাল অ্যাক্সেসরি (ঘ) হাইগোগ্লোসাল
সঠিক উত্তর:
(গ) স্পাইনাল অ্যাক্সেসরি
৪। শ্রবণ ও ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে কোন স্নায়ু? (দিনাজপুর বোর্ড-২০১৭) (ক) অপটিক (খ) অকুলোমোটর (গ) অডিটরি (ঘ) ভ্যাগাস
সঠিক উত্তর:
(গ) অডিটরি
৫। মস্তিষ্কের অভ্যন্তরে প্রকোষ্ঠের সংখ্যা– (দিনাজপুর বোর্ড-২০১৭) (ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬
সঠিক উত্তর:
(খ) ৪
৬। কোন করটিকা স্নায়ু জিহ্বার সঞ্চালন ঘটায়? (যশোর বোর্ড-২০১৭) (ক) অ্যাবডুসেন্স (খ) ফ্যাসিয়াল (গ) ভেগাস (ঘ) হাইপোগ্লোসাল
সঠিক উত্তর:
১০। অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি? (সিলেট বোর্ড-২০১৭) (ক) IgA (খ) IgD (গ) IgE (ঘ) IgM
সঠিক উত্তর:
(গ) IgE
১১। থাইরক্সিনে কোন উপাদান বিদ্যমান? (সিলেট বোর্ড-২০১৭) (ক) আয়রন (খ) পটাসিয়াম (গ) ক্যালসিয়াম (ঘ) আয়োডিন
সঠিক উত্তর:
(ঘ) আয়োডিন
১২। কোন র্যাক্টাস পেশি অক্ষিগোলককে উপরের দিকে ঘুরতে সহায়তা করে? (ঢাকা বোর্ড-২০১৬) (ক) মিডিয়াল (খ) ল্যাটারাল
(গ) সুপিরিয়র (ঘ) ইনফিরিয়র
সঠিক উত্তর:
(গ) সুপিরিয়র
১৩। ভিট্টিয়াস হিউমারের ক্ষেত্রে কোনটি সঠিক? (ঢাকা বোর্ড-২০১৬) (ক) অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে
(খ) লেন্স কর্নিয়ার পুষ্টি জোগায়
(গ) আইরিশ ও লেন্সের মধ্যবর্তী গহ্বর
(ঘ) গহ্বরটি পানির মত তরল পূর্ণ
সঠিক উত্তর:
(ক) অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে
১৪। মস্তিষ্কে কোন অংশের পরিমাণ সবচেয়ে বেশি? (ঢাকা বোর্ড-২০১৬) (ক) সেরেব্রাম (খ) সেরেবেলাম (গ) থ্যালামাস (ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর:
২৬। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন নয় কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) থাইরক্সিন (খ) ক্যালসিটোনিন
(গ) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
(ঘ) ট্রাই আয়োডো থাইরোনিন
সঠিক উত্তর: (গ) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
সঠিক উত্তর:
২৭। কোনটি চেষ্টীয় স্নায়ু? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) অপটিক (খ) ভেগাস
(গ) অডিটরি (ঘ) অ্যাবডুসেন্স
সঠিক উত্তর: (ঘ) অ্যাবডুসেন্স
সঠিক উত্তর:
২৮। অষ্টম করোটিক স্নায়ুর কাজ কি? (যশোর বোর্ড-২০১৬)
(ক) স্বাদ (খ) দর্শন (গ) শ্রবণ (ঘ) ঘ্রাণ
সঠিক উত্তর: (গ) শ্রবণ
সঠিক উত্তর:
২৯। মস্তিষ্কের কোন অংশ শ্বাস-প্রশ্বাস, স্পন্দনহার ইত্যাদি গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় কার্যাদি নিয়ন্ত্রণ করে? (যশোর বোর্ড-২০১৬)
(ক) সেরেব্রাম (খ) সেরেবেলাম (গ) মেডুলা (ঘ) পনস্
সঠিক উত্তর: (গ) মেডুলা
সঠিক উত্তর:
৩০। নিচের কোনটির গঠন প্যাঁচানো? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) কর্ণছত্র (খ) অ্যাম্পুলা (গ) ইনকাস (ঘ) ককলিয়া
সঠিক উত্তর: (ঘ) ককলিয়া
সঠিক উত্তর:
৩৩ । চোখের বাইরের সাদা, অস্বচ্ছ ও তন্তুময় স্তরটির নাম কী? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) কনজাংটিভা (খ) স্ক্লেরা (গ) কোরয়েড (ঘ) রেটিনা
সঠিক উত্তর: (খ) স্ক্লেরা
সঠিক উত্তর:
৩৪। রড কোষের অনুপস্থিতিতে চোখে কী ধরনের ত্রুটি দেখা যায়? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) অন্ধত্ব (খ) বর্ণান্ধত্ব (গ) রাতকানা (ঘ) মাইওপিয়া
সঠিক উত্তর: (গ) রাতকানা
সঠিক উত্তর:
৩৫। ককলিয়ার রেসনার ঝিল্লি ও বেসিলার ঝিল্লি দ্বারা আবৃত প্রকোষ্ঠটির নাম কী? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) স্ক্যালামিডিয়া (খ) স্ক্যালাভেস্টিবুলি (গ) স্ক্যালাটিম্পেনি (ঘ) হেলিকোট্রিমা
সঠিক উত্তর: (ক) স্ক্যালামিডিয়া
সঠিক উত্তর:
৩৬। কত নম্বর করোটিক স্নায়ুর কার্যকারিতায় মুখের অভিব্যক্তি প্রকাশিত হয়? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) VI (খ) VII (গ) VIII (ঘ) IX
সঠিক উত্তর: (খ) VII
সঠিক উত্তর:
৩৭। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) হরমোন নিঃসৃত করে (খ) নিঃসৃত পদার্থটি প্রোটিন
(গ) কার্যাবলি দ্রুত ও দীর্ঘস্থায়ী (ঘ) কার্যাবলি ধীর ও দীর্ঘস্থায়ী
সঠিক উত্তর: (গ) কার্যাবলি দ্রুত ও দীর্ঘস্থায়ী
সঠিক উত্তর:
৩৮। সিনাপটিক নবে কোন আয়ন প্রবেশ করলে অ্যাসিটাইল কোলিনযুক্ত হয়ে সিনাপটিক ক্লেফট এ বেরিয়ে আসে? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) Ca2+ (খ) Na+ (গ) K+ (ঘ) Cl–
সঠিক উত্তর: (ক) Ca2+
সঠিক উত্তর:
৩৯। মানুষের জৈব ঘড়ি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) সেরেব্রাম (খ) সেরেবেলাম (গ) থ্যালামাস (ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: (ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর:
৪০। মানব চোখের অংশ কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) ভিত্তিপর্দা (খ) র্যাবডোম (গ) পীতবিন্দু (ঘ) কর্ণিয়াজেন কোষ
সঠিক উত্তর: (গ) পীতবিন্দু
সঠিক উত্তর:
৪১। মস্তিষ্কের কোন অংশ পিটুইটারী গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) হাইপোথ্যালামাস (খ) পিনিয়াল বডি
(গ) সেরিব্রাল হেমিস্ফিয়ার (ঘ) কর্পাস ক্যালোসাম
সঠিক উত্তর: (ক) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর:
৪২। নিচের কোনটি হরমোন? (রাজশাহী বোর্ড-২০১৫)
(ক) পেপসিন (খ) ট্রিপসিন (গ) ইনসুলিন (ঘ) টায়ালিন
সঠিক উত্তর: (গ) ইনসুলিন
সঠিক উত্তর:
৪৪। দেহের ভারসাম্য রক্ষার অনুভূতি গ্রহণ করে কত নম্বর স্নায়ুর মাধ্যমে? (রাজশাহী বোর্ড-২০১৫)
(ক) VII (খ) VIII (গ) IX (ঘ) X
সঠিক উত্তর: (খ) VIII
সঠিক উত্তর:
৪৫। মানুষের সুষুম্নাস্নয়ুর সংখ্যা কত জোড়া? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) ৩০ (খ) ৩১ (গ) ৩২ (ঘ) ৩৩
সঠিক উত্তর: (খ) ৩১
সঠিক উত্তর:
৪৬। অ্যাড্রিনাল গ্রন্থি কোন অঙ্গের সাথে নিবিড়ভাবে যুক্ত? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) মস্তিষ্ক (খ) ট্রাকিয়া (গ) যকৃত (ঘ) বৃক্ক
সঠিক উত্তর: (ঘ) বৃক্ক
সঠিক উত্তর:
৪৭। স্ক্লেরার স্বচ্ছ অংশের নাম কি? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) লেন্স (খ) কর্ণিয়া (গ) আইরিস (ঘ) পিউপিল
সঠিক উত্তর: (খ) কর্ণিয়া
সঠিক উত্তর:
৫৩। পিউপিলের কাজ হলো- (সিলেট বোর্ড-২০১৫)
(ক) অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করা
(খ) ধুলিবালি থেকে চোখকে রক্ষা করা
(গ) চক্ষুগোলকের ভিতর আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা
(ঘ) লাইসোজাইম এনজাইম ক্ষরণ
সঠিক উত্তর:
(গ) চক্ষুগোলকের ভিতর আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা
৫৪। ওটিটিস মিডিয়া কোথায় দেখা যায়? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) নাকে (খ) ফুসফুসে (গ) চোখে (ঘ) কানে
সঠিক উত্তর:
(ঘ) কানে
৫৫। চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটি? (যশোর বোর্ড-২০১৫)
(ক) রেটিনা (খ) পিউপিল (গ) আইরিশ (ঘ) অন্ধবিন্দু
সঠিক উত্তর:
(ক) রেটিনা
৫৬। মানবদেহে পানি ও লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? (যশোর বোর্ড-২০১৫)
(ক) ভ্যাসোপ্রেসিন (খ) প্যারাথরমোন (গ) অ্যালডোস্টেরন (ঘ) এপিনেফ্রিন
সঠিক উত্তর:
২৭। পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? (ক) মস্তিষ্কের নিচে (খ) পাকস্থলীর উপরে (গ) বৃক্কের উপরে (ঘ) গলার দু পার্শ্বে
সঠিক উত্তর:
২৮। উত্তেজনা, ভয় ও আতক্সেক কোন হরমোনটি নিঃসৃত হয়? (ক) ইনসুলিন (খ) থাইরক্সিন (গ) অ্যাড্রিনালিন (ঘ) মেলাটোনিন
সঠিক উত্তর:
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। মিশ্র করোটিক স্নায়ু হচ্ছে- (সকল বোর্ড - ২০১৮) i. অপটিক
ii. ফেসিয়াল
iii. ভেগাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
২। মানুষের চোখের অক্ষিগোলকের অংশ– (ঢাকা বোর্ড-২০১৭) i. অক্ষিকোটর
ii. লেন্স
iii. প্রকোষ্ঠ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৩। প্রতিবর্ত ক্রিয়া হলো– (বরিশাল বোর্ড-২০১৭) i. চোখের উপযোজন
ii. হাইতোলা
iii. লালাক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৪। প্রতিবর্তী ক্রিয়া– (চট্টগ্রাম বোর্ড-২০১৭) i. সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রিত
ii. মস্তিষ্ক নিয়ন্ত্রিত
iii. অনৈচ্ছিক আচরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
৫। T4 হরমোন কম ক্ষতি হলে, যে সমস্যার সৃষ্টি হয়– (চট্টগ্রাম বোর্ড-২০১৭) i. গয়টার
ii. ক্রেটিনিজম
iii. থাইরোটক্সিকোসিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৬। মানুষের মধ্যে কর্ণের অংশ– (দিনাজপুর বোর্ড-২০১৭) i. টিমপেনিক পর্দা
ii. ইউস্টেশিয়ান নালি
iii. কর্ণাস্থি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও ii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৭। উপযোজনের সময় চোখের মধ্যে ঘটে– (যশোর বোর্ড-২০১৭) i. পিউপিলের হ্রাস ও বৃদ্ধি
ii. সিলিয়ারি পেশির সংকোচন ও প্রসারণ
iii. লেন্সের আকারের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৮। পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে– (রাজশাহী বোর্ড-২০১৭) i. সকল গ্রন্থির কর্মকাণ্ড
ii. শর্করা জাতীয় খাদ্যের বিপাক
iii. সোমাটোট্রফিক হরমোন নিঃসরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
৯। স্ক্লেরা– (সিলেট বোর্ড-২০১৭) i. চক্ষুপেশির সাথে যুক্ত
ii. রক্তজালক সমৃদ্ধ
iii. রংয়ের প্রতি সংবেদনশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i
১০। মস্তিষ্কের কাজ হলো- i. দেহে চাপ, তাপ, ব্যথা, ভয় নিয়ন্ত্রণ করা
ii. দেহে চিন্তা, স্মৃতি, জ্ঞান, ইচ্ছা নিয়ন্ত্রণ করা
iii. খাদ্য গ্রহণ, জনন, রেচন, চলাফেরা নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটির সাহায্যে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (বরিশাল বোর্ড-২০১৭) অনেকে ১০-১১ ঘণ্টা ঘুমান। অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে বিষন্নতা, স্থুলতা ইত্যাদি রোগ হয়।
১। উদ্দীপকে উল্লেখিত ঘটনা মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? (বরিশাল বোর্ড-২০১৭) (ক) সেরেব্রাম (খ) সেরেবেলাম (গ) হাইপোথ্যালামাস (ঘ) থ্যালামাস
সঠিক উত্তর: (গ) হাইপোথ্যালামাস
২। উল্লিখিত অংশ থেকে নিঃসৃত হরমোন নিয়ন্ত্রণ করে– (বরিশাল বোর্ড-২০১৭) i. পিটুইটারি গ্রন্থির ক্ষরণ
ii. অগ্ন্যাশয়ের ∝, ß কোষের ক্ষরণ
iii. গোনাডের ক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii
নিচের উদ্দীপকটির সাহায্যে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (বরিশাল বোর্ড-২০১৭) তাড়াতাড়ি করে খাবার খেতে গেলে আমরা অনেক সময় খাবার বন্ধ করে এক নাগাড়ে কাশতে থাকি।
৩। উদ্দীপকে উল্লিখিত ঘটনা কোন করোটিক স্নায়ুর উদ্দীপনায় ঘটে? (বরিশাল বোর্ড-২০১৭) (ক) viii. ix (খ) ix, x (গ) x, xi (ঘ) xi, xii
সঠিক উত্তর: (খ) ix, x
৪। উল্লিখিত ঘটনা ঘটে যখন– (বরিশাল বোর্ড-২০১৭) i. ট্রাকিয়ায় খাবার ঢুকে যায়
ii. এপিগ্লটিস যথাস্থানে থাকে না
iii. ট্রাকিয়ার মিউকাস পর্দা উদ্দীপিত হয় নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সিলেট বোর্ড-২০১৭)
৫। উদ্দীপকের 'X' চিহ্নিত অংশ কোন ধরনের তরুণাস্থি দ্বারা গঠিত? (সিলেট বোর্ড-২০১৭) (ক) হায়ালিন (খ) পীত তন্তুময় (গ) শ্বেত তন্তুময় (ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (খ) পীত তন্তুময়
৬। 'Y' চিহ্নিত নালির জন্য কোনটি সঠিক? (সিলেট বোর্ড-২০১৭) i. মধ্যবর্ণ বায়ুপূর্ণ করে
ii. কর্ণপটহের উভয় পাশে বায়ুচাপ সমান রাখে
iii. পেরিলিম্ফ থেকে আগত শব্দ তরঙ্গ প্রশমিত করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।